আশ্রয় সম্পর্কে বাইবেলের পদ

আশ্রয় সম্পর্কে 13টি বাইবেলের পদ পড়ার, ধ্যান করার ও মুখস্থ করার জন্য।

01 গীতসংহিতা 46:1

ঈশ্বর আমাদের আশ্রয় এবং শক্তি, তিনি সমস্যার দিন সাহায্যকারী।

02 গীতসংহিতা 62:8

লোকরা সব দিন তাতে বিশ্বাস করে, তাঁর সামনে তোমাদের মনের কথা ভেঙে বল; ঈশ্বরই আমাদের জন্য আশ্রয়। সেলা

03 হিতোপদেশ 18:10

সদাপ্রভুর নাম শক্তিশালী দূর্গ; ধার্মিক তারই মধ্যে পালায় এবং রক্ষা পায়।

04 গীতসংহিতা 9:9

সদাপ্রভুু নিপীড়িতদের জন্য একটি উচ্চ দূর্গ, বিপদের দিন একটি দূর্গ।

05 নহূম 1:7

সদাপ্রভু মঙ্গলময়, বিপদের দিনের তিনি সুরক্ষিত আশ্রয়। যারা তাঁকে ত্যাগ করে তিনি তাদের জানেন।

06 গীতসংহিতা 91:2

আমি সদাপ্রভুুর বিষয়ে বলব, “তিনি আমার আশ্রয় এবং আমার দূর্গ, আমার ঈশ্বর, আমি তাতে নির্ভর করব।”

07 গীতসংহিতা 18:2

সদাপ্রভুু আমার শৈল, আমার দূর্গ, আমার সাহায্যকারী; তিনি আমার ঈশ্বর, আমার দৃঢ় শৈল; আমি তার আশ্রয় নিই। সে আমার ঢাল, আমার পরিত্রানের শিং এবং আমার সুরক্ষিত আশ্রয়।

08 গীতসংহিতা 32:7

তুমি আমার গোপন স্থান; তুমি আমাকে কষ্ট থেকে রক্ষা করবে। তুমি বিজয়ের গানের সাথে আমার চারপাশ ঘিরবে। সেলা

09 গীতসংহিতা 61:3-4

কারণ তুমি আমার জন্য আশ্রয় হয়েছ, শত্রুর থেকে একটি শক্তিশালী দূর্গে। আমি চিরকাল তোমার তাঁবুতে বাস করব, আমি তোমার ডানার ভিতরে আশ্রয় নেব। সেলা

10 গীতসংহিতা 142:5

আমি তোমার কাছে কাঁদলাম, সদাপ্রভুু; আমি বললাম, তুমি আমার আশ্রয়, তুমি জীবিত লোকদের দেশে আমার অংশ।

11 দ্বিতীয় বিবরণ 33:27

অনাদি ঈশ্বর তোমার বাসস্থান, নীচে চিরস্থায়ী হাত দুটি; তিনি তোমার সামনে থেকে শত্রুকে দূর করলেন, আর বললেন, “ধ্বংস কর!”

12 গীতসংহিতা 31:1-2

সদাপ্রভুু, তোমার মধ্যে, আমি আশ্রয় নিয়েছি; আমাকে কখনো লজ্জিত হতে দিয়ো না। তোমার ন্যায়পরায়তায় আমাকে উদ্ধার কর। আমার কথা শোন; আমাকে তাড়াতাড়ি উদ্ধার কর; আমার আশ্রয়-শৈল হও, আমাকে রক্ষা করার দূর্গ হও।

13 2 শমূয়েল 22:3

ঈশ্বরই আমার শৈল, তাঁরই মধ্যে আমি আশ্রয় নিই, আমার ঢাল, আমার রক্ষাকারী শিং, আমার উঁচু দুর্গ, আমার আশ্রয়-স্থান, আমার উদ্ধারকর্তা যিনি বিপদ থেকে রক্ষা করেন।

সম্পর্কিত বিষয়