সুরক্ষা সম্পর্কে বাইবেলের পদ

সুরক্ষা সম্পর্কে 7টি বাইবেলের পদ পড়ার, ধ্যান করার ও মুখস্থ করার জন্য।

01 গীতসংহিতা 91:1-2

যে মহান ঈশ্বরের অন্তরালে থাকে, সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভুুর বিষয়ে বলব, “তিনি আমার আশ্রয় এবং আমার দূর্গ, আমার ঈশ্বর, আমি তাতে নির্ভর করব।”

02 গীতসংহিতা 121:7-8

সদাপ্রভুু তোমাকে সব মন্দ থেকে রক্ষা করবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করবেন। সদাপ্রভুু রক্ষা করবেন তোমাকে তোমার সব কাজেতে এখন থেকে চিরকাল পর্যন্ত।

03 যিশাইয় 41:10

ভয় কর না, কারণ আমি তো তোমার সঙ্গে আছি; উদ্বিগ্ন হয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব এবং আমি তোমাকে সাহায্য করব আর আমার ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখব।

04 2 থিষলনীকীয় 3:3

কিন্তু প্রভু বিশ্বস্ত; তিনিই তোমাদেরকে শক্তিশালী করবেন ও শয়তান থেকে রক্ষা করবেন।

05 গীতসংহিতা 32:7

তুমি আমার গোপন স্থান; তুমি আমাকে কষ্ট থেকে রক্ষা করবে। তুমি বিজয়ের গানের সাথে আমার চারপাশ ঘিরবে। সেলা

06 গীতসংহিতা 121:1-3

আমি পর্বতদের দিকে চোখ তুলবো। কোথা থেকে আমার সাহায্য আসবে? আমার সাহায্য সদাপ্রভুুর থেকে আসবে, যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টি করেছেন। তিনি তোমার পা পিছলে যেতে দেবেন না; যিনি তোমায় রক্ষা করবেন তিনি ঘুমিয়ে পড়বেন না।

07 হিতোপদেশ 18:10

সদাপ্রভুর নাম শক্তিশালী দূর্গ; ধার্মিক তারই মধ্যে পালায় এবং রক্ষা পায়।

সম্পর্কিত বিষয়