ঈশ্বরের জাঁকজমক সম্পর্কে বাইবেলের পদ

ঈশ্বরের জাঁকজমক সম্পর্কে 11টি বাইবেলের পদ পড়ার, ধ্যান করার ও মুখস্থ করার জন্য।

01 1 বংশাবলি 29:11

হে সদাপ্রভু, মহিমা, শক্তি, জাঁকজমক, জয় আর গৌরব তোমার, কারণ স্বর্গের ও পৃথিবীর সব কিছু তোমারই। হে সদাপ্রভু, তুমিই সব কিছুর উপরে রাজত্ব করছ; তোমার জায়গা সবার উপরে।

02 গীতসংহিতা 104:1

মহিমান্বিত কর সদাপ্রভুুর, আমার আত্মা। সদাপ্রভুু আমার ঈশ্বর, তুমি খুব মহৎ; তুমি জাঁকজমক এবং মহত্বের পোশাক পড়ে।

03 গীতসংহিতা 96:6

প্রভা ও প্রতাপ তার অগ্রবর্ত্তী; শক্তি ও শোভা তার ধর্মধামে বিরাজমান।

04 গীতসংহিতা 145:5

তারা তোমার গৌরবযুক্ত মহিমার কথা বলবে ও আমি তোমার আশ্চর্য কাজের ধ্যান করব।

05 গীতসংহিতা 8:1

সদাপ্রভুু আমাদের প্রভু, সমস্ত পৃথিবীতে তোমার নাম কত মহান, তোমার মহিমা স্বর্গেও প্রকাশিত হয়

06 গীতসংহিতা 21:5

তোমার জয়ের কারণে তাঁর মহিমা মহান; তুমি তার উপর সম্মান এবং মহিমা রেখেছ।

07 ইয়োব 37:22

উত্তর দিক থেকে সোনার সমারোহ আসে ঈশ্বরের উপরে ভয়ঙ্কর মহিমা থাকে।

08 গীতসংহিতা 111:3

তাঁর কাজ মহিমাময় এবং চমত্কার এবং তাঁর ধার্ম্মিকতা চিরস্থায়ী।

09 হবককূক 3:3-4

ঈশ্বর তৈমন থেকে আসছেন, পারণ পর্বত থেকে পবিত্রতম আসছেন। আকাশমণ্ডল তাঁর মহিমায় ছেয়ে যায়, পৃথিবী তাঁর প্রশংসায় পরিপূর্ণ। শেলা। তার উজ্জ্বলতা সূর্য্যের মতোই, তাঁর হাত থেকে আলো বার হয়; ঐ স্থানে তাঁর শক্তি লুকানো আছে।

10 গীতসংহিতা 90:16

তোমার দাসদের কাছে তোমার কর্ম্ম, তাদের সন্তানদের উপরে তোমার প্রতাপ দেখতে পাওয়া যাক।

11 যিশাইয় 60:1

ওঠো, আলোকিত হও, কারণ তোমার আলো এসে গেছে এবং সদাপ্রভুর মহিমা তোমার উপরে উদিত হয়েছে।

সম্পর্কিত বিষয়