ঈশ্বর কে সম্পর্কে বাইবেলের পদ

শাস্ত্রের সবচেয়ে গভীর আমন্ত্রণ হল স্বয়ং ঈশ্বরকে জানা — কেবল তাঁর সম্পর্কে জানা নয়, বরং তাঁর স্বভাব, তাঁর নাম ও তাঁর পথসমূহ দর্শন করা। আদিপুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত তিনি এমন এক ঈশ্বরকে প্রকাশ করেন যিনি পবিত্র ও নিকটবর্তী, সার্বভৌম ও কোমল, গতকাল, আজ ও চিরকাল একই। এই পদগুলি ঈশ্বরের বাইবেলীয় প্রতিচ্ছবি একত্র করে, যেন আপনি তাঁকে যেমন তিনি আছেন তেমনই ভালোবাসতে পারেন।

পিতা ঈশ্বর

ঈশ্বরের প্রেম — 1 যোহন 4:10

এই পুত্রতেই ভালবাসা আছে; আমরা যে ঈশ্বরকে ভালবেসেছিলাম তা নয় কিন্তু তিনিই আমাদেরকে ভালবেসেছিলেন এবং নিজের পুত্রকে পাঠালেন ও আমাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করলেন।

ঈশ্বরের বিশ্বস্ততা — বিলাপ 3:22-23

সদাপ্রভুর দয়ার জন্য আমরা নষ্ট হয়নি; কারণ তাঁর দয়া শেষ হয়নি। প্রতি সকালে সেগুলি নতুন! তোমার বিশ্বস্ততা মহান।

দয়া — ইফিষীয় 2:4-5

কিন্তু ঈশ্বর, দয়াধনে ধনবান বলে, নিজের যে মহাপ্রেমে আমাদেরকে ভালবাসলেন, সেইজন্য আমাদেরকে, এমনকি, পাপে মৃত আমাদেরকে, খ্রীষ্টের সঙ্গে জীবিত করলেন অনুগ্রহেই তোমরা মুক্তি পেয়েছ,

অনুগ্রহ — ইফিষীয় 2:8-9

কারণ অনুগ্রহেই, তোমরা খ্রীষ্টের উপর বিশ্বাস করে মুক্তি পেয়েছ; এটা তোমাদের থেকে হয়নি, ঈশ্বরেরই দান; তা কাজের ফল নয়, যেন কেউ অহঙ্কার না করে।

ঈশ্বরের মঙ্গলভাব — গীতসংহিতা 34:8

আস্বাদন কর এবং দেখ সদাপ্রভুু ভালো; ধন্য সেই লোক যে তাঁর আশ্রয় গ্রহণ করেছে।

করুণা — গীতসংহিতা 103:13

একজন বাবা যেমন সন্তানদের করুণা করেন, তেমন সদাপ্রভুুও করুণা করেন তাদের যারা তাঁকে সম্মান করে।

পিতার হৃদয় — লুক 15:20

পরে সে উঠে তার বাবার কাছে আসল। সে দূরে থাকতেই তাকে দেখেই তার বাবার খুব করুণা হল, আর দৌড়িয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে চুমু দিতে থাকলেন।

ঈশ্বরের ধৈর্য — 2 পিতর 3:9

প্রভু তাঁর প্রতিজ্ঞা পূর্ণ করার বিষয়ে খুব দেরি করবেন না, যেমন কেউ কেউ এমন মনে করে, কিন্তু তোমাদের জন্য তিনি অপেক্ষা করছেন; অনেক লোক যে ধ্বংস হয়, এমন তিনি চান না; বরং সবাই যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছাতে পারে, এই তাঁর ইচ্ছা।

ঈশ্বরের দয়া — রোমীয় 2:4

অথবা তুমি কি জানো তাঁর মধুর ভাব ও ধৈর্য্য ও চিরসহিষ্ণুতা অবহেলা করছ? তুমি কি জানো না ঈশ্বরের মধুর ভাব তোমাকে মন পরিবর্তনের দিকে নিয়ে যায়?

ঈশ্বরের যত্ন — মথি 6:26

আকাশের পাখিদের দিকে তাকাও, তারা বোনেও না, কাটেও না, গোলাঘরে জমাও করে না, তা সত্বেও তোমাদের স্বর্গীয় পিতা তাদের খাবার দিয়ে থাকেন; তোমরা কি তাদের থেকে অনেক বেশি শ্রেষ্ঠ নও?

ঈশ্বর আমাদের যোগানদাতা — ফিলিপীয় 4:19

আর আমার ঈশ্বর গৌরবে তাঁর ধনসম্পদ অনুযায়ী খ্রীষ্ট যীশুতে তোমাদের সমস্ত প্রয়োজন পূরণ করবেন।

ঈশ্বরের নিকটতা — গীতসংহিতা 145:18

সদাপ্রভুু সবার কাছে আছেন যারা তাঁকে ডাকে, যারা তাঁকে বিশ্বাসযোগ্যতায় ডাকে।

ক্রোধে ধীর — গীতসংহিতা 103:8

সদাপ্রভুু ক্ষমাশীল ও করুণাময়, তিনি ধৈর্য্যশীল; তার আছে মহান বিশ্বস্ত নিয়ম পত্র।

তাঁর চিরস্থায়ী প্রেম — যিরমিয় 31:3

সদাপ্রভু অতীতে আমার কাছে আবির্ভূত হয়ে বললেন, “ইস্রায়েল, আমি তোমাকে অনন্তকালীন ভালোবাসায় ভালোবেসেছি। তাই আমি তোমাকে বিশ্বস্ত চুক্তি দিয়ে আমার কাছে টেনেছি।

ঈশ্বরের নাম ও গুণাবলী

যিহোবা-যিরি (সদাপ্রভু যোগাবেন) — আদিপুস্তক 22:14

আর অব্রাহাম সেই জায়গার নাম যিহোবা-যিরি [সদাপ্রভু যোগাবেন] রাখলেন। এই জন্য আজও লোকে বলে, “সদাপ্রভুর পর্বতে যোগান হবে।”

আমিই আছি — যাত্রাপুস্তক 3:14

ঈশ্বর মোশিকে বললেন, “আমি যা আছি তাই আছি,” আরও বললেন, “ইস্রায়েল সন্তানদের এই ভাবে বোলো, ‘আমি সেই যিনি তোমাদের কাছে আমাকে পাঠিয়েছেন’।”

ঈশ্বর প্রেম — 1 যোহন 4:8

যে কেউ ঈশ্বরকে ভালবাসে না, সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বরই ভালবাসা।

ঈশ্বর জ্যোতি — 1 যোহন 1:5

যে কথা আমরা তাঁর কাছ থেকে শুনে তোমাদের জানাচ্ছি সেটা হলো, ঈশ্বর হল আলো এবং তাঁর মধ্যে একটুও অন্ধকার নেই।

শৈল — গীতসংহিতা 18:2

সদাপ্রভুু আমার শৈল, আমার দূর্গ, আমার সাহায্যকারী; তিনি আমার ঈশ্বর, আমার দৃঢ় শৈল; আমি তার আশ্রয় নিই। সে আমার ঢাল, আমার পরিত্রানের শিং এবং আমার সুরক্ষিত আশ্রয়।

অপরিবর্তনীয় ঈশ্বর — ইব্রীয় 13:8

যীশু খ্রীষ্ট কাল ও আজ এবং অনন্তকাল যে, সেই আছেন।

সর্বশক্তিমান — প্রকাশিত বাক্য 1:8

প্রভু ঈশ্বর বলেছেন, “আমি আদি এবং অন্ত,” “যিনি আছেন ও যিনি ছিলেন, ও যিনি আসছেন, আমিই সর্বশক্তিমান।”

অনন্ত ঈশ্বর — দ্বিতীয় বিবরণ 33:27

অনাদি ঈশ্বর তোমার বাসস্থান, নীচে চিরস্থায়ী হাত দুটি; তিনি তোমার সামনে থেকে শত্রুকে দূর করলেন, আর বললেন, “ধ্বংস কর!”

সদাপ্রভু আমাদের পালক — গীতসংহিতা 23:1

সদাপ্রভুু আমার পালক; আমার অভাব হবে না।

সদাপ্রভু আমাদের শান্তি — বিচারকর্ত্তৃগণ 6:24

পরে গিদিয়োন সেই জায়গায় সদাপ্রভুর উদ্দেশ্য এক যজ্ঞবেদি তৈরী করলেন ও তাঁর নাম যিহোবাশালোম রাখলেন; তা অবীয়েষ্রীয়দের অফ্রাতে এখনও আছে।

সদাপ্রভু আমাদের আরোগ্যকারী — যাত্রাপুস্তক 15:26

আর বললেন, “তুমি যদি তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ কর, তাঁর চোখে যা ঠিক তাই কর, তাঁর আদেশ শোনো ও তাঁর নিয়মগুলি পালন কর, তবে আমি মিশরীয়দেরকে যে সব রোগে আক্রান্ত করলাম, সেই সবেতে তোমাকে আক্রমণ করতে দেব না; কারণ আমি সদাপ্রভু, তোমার আরোগ্যকারী।”

যে ঈশ্বর দেখেন — আদিপুস্তক 16:13

পরে হাগার, যিনি তার সঙ্গে কথা বললেন, “সেই সদাপ্রভুর এই নাম রাখল, তুমি দর্শনকারী ঈশ্বর;” কারণ সে বলল, “যিনি আমাকে দেখেন, আমি কি এই জায়গাতেই তাঁর দর্শন করেছি?”

অনন্তকালের রাজা — 1 তীমথিয় 1:17

যিনি যুগপর্য্যায়ের রাজা, অক্ষয় অদৃশ্য একমাত্র ঈশ্বর, যুগপর্য্যায়ের যুগে যুগে তাঁর সমাদর ও মহিমা হোক। আমেন।

ঈশ্বরের সার্বভৌমত্ব ও প্রতিপালন

ঈশ্বরের শাসন — গীতসংহিতা 103:19

সদাপ্রভুু স্বর্গে তাঁর সিংহাসন স্থাপন করেছেন, তাঁর রাজ্য সবার ওপর প্রতিষ্ঠিত।

তাঁর পরিকল্পনা — যিরমিয় 29:11

তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি নিজেই জানি এটি সদাপ্রভুর ঘোষণা তোমাদের শান্তির জন্য পরিকল্পনা, ক্ষতির জন্য নয়; যা তোমাদের একটি ভবিষ্যত ও আশা দেবে।

কিছুই অসম্ভব নয় — লুক 1:37

কারণ ঈশ্বরের জন্য কোনও কিছুই অসম্ভব নয়।”

সমস্তই মঙ্গলের জন্য — রোমীয় 8:28

এবং আমরা জানি যারা ঈশ্বরকে ভালবাসে, যারা তাঁর সঙ্কল্প অনুযায়ী মনোনীত, সবকিছু একসঙ্গে তাদের মঙ্গলের জন্য কাজ করছে।

ঈশ্বরের নির্দিষ্ট সময় — উপদেশক 3:1

সব কিছুর জন্য নির্দিষ্ট দিন রয়েছে এবং আকাশের নিচে প্রত্যেকটি উদ্দেশ্যের জন্য একটা কাল আছে।

তাঁর নিয়ন্ত্রণে নির্ভর করা — হিতোপদেশ 16:9

মানুষের মন নিজের পথের বিষয় পরিকল্পনা করে; কিন্তু সদাপ্রভু তার পদক্ষেপ নির্দেশ করেন;

ঈশ্বর রাজত্ব করেন — গীতসংহিতা 93:1

সদাপ্রভুু রাজত্ব করেন; তিনি মহিমাতে সজ্জিত; সদাপ্রভুু সজ্জিত, তিনি পরাক্রমে বদ্ধকটি; আর জগৎও অটল, তা বিচলিত হইবে না।

কুম্ভকার ও মৃত্তিকা — যিশাইয় 64:8

তবুও, হে সদাপ্রভু, তুমিই আমাদের পিতা; আমরা মাটি। তুমি কুমার এবং আমরা সবাই তোমার হাতের কাজ।

তাঁর অভিপ্রায় স্থির থাকে — যিশাইয় 46:10

আমি শুরু থেকে শেষের কথা বলি এবং যা এখনও হয়নি তা আগেই বলি। আমি বলি, “আমার পরিকল্পনা ঘটবে এবং আমার যা ইচ্ছা তা আমি করব”।

ঈশ্বর সমস্ত কিছু সাধন করেন — ইফিষীয় 1:11

যীশু খ্রীষ্টের মাধ্যমেই করা যাবে, যাতে আমরা ঈশ্বরের অধিকারস্বরূপও হয়েছি। সাধারণত যিনি সব কিছুই নিজের ইচ্ছার মন্ত্রণা অনুসারে সাধন করেন, তার উদ্দেশ্যে অনুসারে আমরা আগেই নির্বাচিত হয়েছিলাম;

সদাপ্রভু আমাদের পদক্ষেপ পরিচালনা করেন — হিতোপদেশ 20:24

মানুষের পদক্ষেপ সদাপ্রভুর দ্বারা হয়, তবে মানুষ কেমন করে নিজের পথ বুঝবে?

আমাদের কাল তাঁর হাতে — গীতসংহিতা 31:15

আমার ভবিষ্যত তোমার হাতে। আমার শত্রুদের থেকে এবং যারা আমাকে অনুসরণ করে তাদের হাত থেকে রক্ষা কর।

ঈশ্বরের পবিত্রতা ও মহিমা

ঈশ্বরের পবিত্রতা — যিশাইয় 6:3

তাঁরা একে অন্যকে ডাকছিল এবং বলছিল, “বাহিনীদের সদাপ্রভু পবিত্র, পবিত্র, পবিত্র; সমস্ত পৃথিবী তাঁর মহিমায় পরিপূর্ণ।”

তাঁর মহিমান্বিত প্রতাপ — গীতসংহিতা 8:1

সদাপ্রভুু আমাদের প্রভু, সমস্ত পৃথিবীতে তোমার নাম কত মহান, তোমার মহিমা স্বর্গেও প্রকাশিত হয়

সদাপ্রভুর ভয় — হিতোপদেশ 9:10

পবিত্র সদাপ্রভুকে ভয় করাই প্রজ্ঞার শুরু, পবিত্রতম-বিষয়ের জ্ঞানই সুবিবেচনা।

তাঁর মহিমা — গীতসংহিতা 19:1

আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে এবং আকাশ তাঁর হাতের তৈরী কাজের পরিচয় দেয়।

প্রভু যোগ্য — প্রকাশিত বাক্য 4:11

“আমাদের প্রভু ও ঈশ্বর, তুমি গৌরব, সম্মান ও ক্ষমতা পাবার যোগ্য, কারণ তুমিই সব কিছু সৃষ্টি করেছ, আর তোমারই ইচ্ছাতে সে সব সৃষ্টি হয়েছে এবং টিকে আছে।”

ঈশ্বরের সিংহাসন — যিশাইয় 6:1

যে বছরে রাজা উষিয় মারা গেলেন সেই বছরে আমি দেখলাম প্রভু খুব উঁচু একটা সিংহাসনে বসে আছেন। তিনি উচ্চ ও উন্নত ছিলেন এবং তাঁর পোশাকের পাড় দিয়ে মন্দির পূর্ণ ছিল।

পবিত্র, পবিত্র, পবিত্র — প্রকাশিত বাক্য 4:8

এই চারটি জীবন্ত প্রাণীর প্রত্যেকের ছয়টি করে ডানা ছিল এবং সব দিক চোখে ভরা ছিল। সেই প্রাণীরা দিন রাত এই কথাই বলছিল, “সর্বশক্তিমান প্রভু ঈশ্বর, যিনি ছিলেন, ও যিনি আছেন, ও যিনি আসছেন, তিনি পবিত্র, পবিত্র, পবিত্র।”

ঈশ্বরের জাঁকজমক — 1 বংশাবলি 29:11

হে সদাপ্রভু, মহিমা, শক্তি, জাঁকজমক, জয় আর গৌরব তোমার, কারণ স্বর্গের ও পৃথিবীর সব কিছু তোমারই। হে সদাপ্রভু, তুমিই সব কিছুর উপরে রাজত্ব করছ; তোমার জায়গা সবার উপরে।

ঈশ্বরের সম্মুখে সম্ভ্রম — গীতসংহিতা 33:8

সমস্ত পৃথিবী সদাপ্রভুুকে ভয় করুক; জগতের সমস্ত নিবাসীরা তাঁর ভয়ে থাকো।

গ্রাসকারী অগ্নি — ইব্রীয় 12:29

কারণ আমাদের ঈশ্বর গ্রাসকারী আগুনের মতো।

তাঁর নামের মহিমা — গীতসংহিতা 29:2

সদাপ্রভুুর উদ্দেশ্যে তাঁর নামের গৌরব কর; পবিত্র পোশাক পরে সদাপ্রভুুর আরাধনা কর।

পবিত্রতার সৌন্দর্য — গীতসংহিতা 96:9

পবিত্র সভায় সদাপ্রভুুকে প্রণিপাত কর; সমস্ত পৃথিবী। তার সামনে কম্পমান হও।