ঈশ্বরের সম্মুখে সম্ভ্রম সম্পর্কে বাইবেলের পদ
ঈশ্বরের সম্মুখে সম্ভ্রম সম্পর্কে 5টি বাইবেলের পদ পড়ার, ধ্যান করার ও মুখস্থ করার জন্য।
সমস্ত পৃথিবী সদাপ্রভুুকে ভয় করুক; জগতের সমস্ত নিবাসীরা তাঁর ভয়ে থাকো।
পবিত্র সভায় সদাপ্রভুুকে প্রণিপাত কর; সমস্ত পৃথিবী। তার সামনে কম্পমান হও।
03 হবককূক 2:20
কিন্তু সদাপ্রভু নিজের পবিত্র মন্দিরে আছেন; সমস্ত পৃথিবী তার সামনে নীরব থাকুক।
তিনিই সেই ঈশ্বর যিনি পবিত্রদের সভাতে অতি সম্মানীয় এবং তাঁর বেষ্টনকারীদের থেকে অতি ভয়াবহ।
অতএব, এক অকম্পনীয় রাজ্য গ্রহণ করার বিষয়ে, এস আমরা কৃতজ্ঞ হই এবং এই ব্যাপারে গ্রহণযোগ্য ভাবে শ্রদ্ধা, ভয় ও ধন্যবাদ সহকারে ঈশ্বরের উপাসনা করতে পারি।