সততা সম্পর্কে বাইবেলের পদ

সততা সম্পর্কে 15টি বাইবেলের পদ পড়ার, ধ্যান করার ও মুখস্থ করার জন্য।

01 হিতোপদেশ 10:9

সে সততায় চলে, সে নির্ভয়ে চলে; কিন্তু কুটিলাচারীকে চেনা যাবে।

02 হিতোপদেশ 11:3

সরলদের ন্যায়পরায়ণতা তাদেরকে পথ দেখাবে; কিন্তু বিশ্বাসঘাতকদের বক্রতা তাদেরকে নষ্ট করবে।

03 গীতসংহিতা 25:21

সততা এবং ন্যায়পরায়ণতা আমাকে রক্ষা করুক, কারণ আমি তোমাতে আশা করি।

04 ইয়োব 27:5

এটা আমার থেকে দূরে থাকুক যে আমার স্বীকার করি যে তোমরা ঠিক; আমার মৃত্যু পর্যন্ত, আমি আমার সততা অস্বীকার করব না।

05 হিতোপদেশ 20:7

যে ধার্মিক নিজের সততায় চলে এবং তার পরে তার ছেলেরা ধন্য।

06 গীতসংহিতা 26:1

সদাপ্রভুু, আমার বিচার কর, কারণ আমি সততার সাথে চলছি; আমি সদাপ্রভুুকে বিশ্বাস করি সন্দেহ করি না।

07 হিতোপদেশ 19:1

যার কথাবার্তা বিকৃত এবং বোকা তার থেকে যে সততায় চলে সে ভালো।

08 হিতোপদেশ 28:6

বরং সেই দরিদ্র লোক ভাল, যে নিজের সিদ্ধতায় চলে, তবু দ্বিপথগামী কুটিল লোক ধনী হলেও ভাল নয়।

09 গীতসংহিতা 41:12

আমার জন্য, তুমি আমার সততায় আমাকে সমর্থন কর এবং চিরকালের জন্য আমার সামনে তোমার মুখ রাখবে।

10 1 বংশাবলি 29:17

হে আমার ঈশ্বর, আমি জানি যে, তুমি অন্তরের পরীক্ষা করে থাক এবং সততায় খুশী হও। এই সব জিনিস আমি খুশী হয়ে এবং অন্তরের সততায় দিয়েছি। আর এখন আমি দেখে আনন্দিত হলাম যে, তোমার লোকেরা যারা এখানে আছে তারাও কেমন খুশী হয়ে তোমাকে দিয়েছে।

11 হিতোপদেশ 11:1

যে দাঁড়িপাল্লা সঠিক নয় সেটা সদাপ্রভু ঘৃণা করেন; কিন্তু সঠিক ওজনে তিনি সন্তুষ্ট হন।

12 তীত 2:7

আর নিজে সব বিষয়ে ভালো কাজের আদর্শ হও, তোমার শিক্ষায় অনিন্দা, ধীরতা ও অদুষিত নিরাময় বাক্য থাকে,

13 লুক 16:10

যে অল্প বিষয়ে বিশ্বস্ত, সে অনেক বিষয়েও বিশ্বস্ত; আর যে অল্প বিষয়েও অধার্ম্মিক, সে অনেক বিষয়ে অধার্ম্মিক।

14 হিতোপদেশ 21:3

ধার্ম্মিকতা ও ন্যায়ের কাজ সদাপ্রভুর কাছে বলিদানের থেকে গ্রাহ্য।

15 গীতসংহিতা 78:72

দায়ূদ তার হৃদয়ের সততানুসারে তাদেরকে চরালেন এবং নিজের হাতের দক্ষতায় তাদেরকে পরিচালনা করলেন।

সম্পর্কিত বিষয়