উপত্যকা সম্পর্কে বাইবেলের পদ

উপত্যকা সম্পর্কে 6টি বাইবেলের পদ পড়ার, ধ্যান করার ও মুখস্থ করার জন্য।

01 গীতসংহিতা 23:4

যদি আমি মৃত্যু ছায়ার উপত্যকার মধ্যে দিয়ে যাই, আমি অমঙ্গলের ভয় করব না কারণ তুমি আমার সঙ্গে আছ; তোমার লাঠি এবং ছড়ি আমাকে সান্ত্বনা করে।

02 গীতসংহিতা 23:1-3

সদাপ্রভুু আমার পালক; আমার অভাব হবে না। তিনি আমাকে সবুজ চারণভূমিতে শোয়ান; তিনি শান্ত জলের পাশে আমাকে পরিচালনা করেন। তিনি আমার প্রাণ ফিরিয়ে আনেন, তিনি তাঁর নামের জন্য আমাকে সঠিক পথে পরিচালনা করেন।

03 যিশাইয় 43:2

তুমি যখন জলের মধ্যে দিয়ে যাবে তখন আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। যখন তুমি নদী মধ্যে দিয়ে যাবে, তখন তারা তোমাকে ডুবিয়ে দেবে না; তুমি যখন আগুনের মধ্যে দিয়ে যাবে, তখন তুমি পুড়বে না; আগুনের শিখা তোমার ক্ষতি করবে না;

04 গীতসংহিতা 46:1-2

ঈশ্বর আমাদের আশ্রয় এবং শক্তি, তিনি সমস্যার দিন সাহায্যকারী। তাই আমরা ভয় করবো না, যদিও পৃথিবী পরিবর্তন হয়, যদিও পাহাড়গুলো ঢলে সমুদ্রের মধ্যে পড়ে।

05 গীতসংহিতা 84:6

তারা কান্নার তলভূমি দিয়ে গমন করে, তারা পানীয় জলের ঝরনার সন্ধান পায়; প্রথম বৃষ্টি তা জলাধারের জল দিয়ে ঢেকে দেয়।

06 গীতসংহিতা 23:5

তুমি আমার শত্রুদের সাক্ষাৎে আমার সামনে একটি টেবিল প্রস্তুত করে থাক; তুমি আমার মাথা তেল দিয়ে অভিষিক্ত করেছ; আমার পানপাত্র উথলিয়ে পড়ছে।

সম্পর্কিত বিষয়