পীড়া সম্পর্কে বাইবেলের পদ

পীড়া সম্পর্কে 7টি বাইবেলের পদ পড়ার, ধ্যান করার ও মুখস্থ করার জন্য।

01 যাকোব 5:14-15

তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ? সে মণ্ডলীর প্রাচীনদেরকে ডেকে আনুক; এবং তাঁরা প্রভুর নামে তাকে তেলে অভিষিক্ত করে তার উপরে প্রার্থনা করুক। তাতে বিশ্বাসের প্রার্থনা সেই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করবে এবং প্রভু তাকে ওঠাবেন; আর সে যদি পাপ করে থাকে, তবে তার পাপ ক্ষমা হবে।

02 গীতসংহিতা 41:3

সদাপ্রভুু তাকে কষ্টভোগের বিছানাতে সমর্থন করেন; তার অসুস্থতার বিছানা থেকে তাকে পুনরুদ্ধার করে।

03 মথি 8:16-17

সন্ধ্যা হলে লোকেরা অনেক ভূতগ্রস্তকে তাঁর কাছে আনল, তাতে তিনি বাক্যের মাধ্যমে সেই আত্মাদেরকে ছাড়ালেন এবং সব অসুস্থ লোককে সুস্থ করলেন; যেন যিশাইয় ভাববাদীর দ্বারা বলা কথা পূর্ণ হয়, “তিনি নিজে আমাদের দুর্বলতা সব গ্রহণ করলেন ও রোগ সব বহন করলেন।”

04 যিশাইয় 53:4

কিন্তু সত্যি তিনিই আমাদের সব রোগ তুলে নিয়েছেন আর আমাদের দুঃখ বহন করেছেন; তবু আমরা ভাবলাম ঈশ্বরের দ্বারা প্রহারিত, আহত ও দুঃখিত হয়েছেন।

05 গীতসংহিতা 103:2-3

মহিমান্বিত কর সদাপ্রভুুকে এবং আমার প্রাণ ভুলে যেও না তাঁর সব উপকার। তিনি তোমার সব পাপ ক্ষমা করেন, তোমার সব রোগ ভালো করেন।

06 গীতসংহিতা 38:9

প্রভু, তুমি আমার হৃদয়ের গভীর আকাঙ্খা এবং আমার আর্তস্বর তোমার কাছ লুকানো নেই।

07 মার্ক 2:17

যীশু তা শুনে তাদেরকে বললেন, সুস্থ লোকদের ডাক্তারের প্রয়োজন নেই, কিন্তু অসুস্থদের প্রয়োজন আছে; আমি ধার্ম্মিকদের নয়, কিন্তু পাপীদেরই ডাকতে এসেছি।

সম্পর্কিত বিষয়