ধৈর্য সম্পর্কে বাইবেলের পদ

“ধন্য সেই ব্যক্তি, যে পরীক্ষায় স্থির থাকে” (যাকোব 1:12)—ধৈর্যের একটি সমাপ্তি-রেখা আছে ও একটি মুকুট। এই পদগুলি আপনাকে এগিয়ে যেতে শক্তি দেয় যখন বাধ্যতা দীর্ঘ ও ফল ধীর, সেই ঈশ্বরের উপর দৃষ্টি স্থির রেখে যিনি বিশ্বস্ততার পুরস্কার দেন।

01 যাকোব 1:12

ধন্য সেই ব্যক্তি, যে পরীক্ষা সহ্য করে; কারণ পরীক্ষায় সফল হলে পর সে জীবনমুকুট পাবে, তা প্রভু তাদেরকেই দিতে প্রতিজ্ঞা করেছেন, যারা তাকে প্রেম করেন।

02 রোমীয় 5:3-4

শুধু এইটুকু নয়, কিন্তু আমরা বিভিন্ন দুঃখ কষ্টেও আনন্দ করছি, আমরা জানি যে দুঃখ কষ্ট ধৈর্য্যকে উত্পন্ন করে। ধৈর্য্য পরীক্ষায় সফল হতে এবং পরীক্ষার সফলতা আশাকে উৎপন্ন করে;

03 ইব্রীয় 12:1

অতএব আমরা এমন বড় সাক্ষীমেঘে বেষ্টিত হওয়াতে এস, আমরাও সব বোঝা ও সহজ বাধাজনক পাপ ফেলে দিই। আমরা ধৈর্য্যপূর্ব্বক আমাদের সামনের লক্ষ্যক্ষেত্রে দৌড়াই।

04 গালাতীয় 6:9

আর এস, আমরা সৎ কাজ করতে করতে নিরুৎসাহ না হই, কারণ ক্লান্ত না হলে সঠিক দিনের শস্য পাব।

05 2 থিষলনীকীয় 3:13

আর, হে ভাইয়েরা, তোমরা সৎ কাজ করতে হতাশ হয়ো না।

06 ইব্রীয় 10:36

কারণ ধৈর্য্য তোমাদের প্রয়োজন আছে, যেন ঈশ্বরের ইচ্ছা পালন করে প্রতিজ্ঞার ফল পাও।

07 রোমীয় 8:25

কিন্তু আমরা যা এখনো দেখতে পায়নি তার উপর যদি দৃঢ় আস্থা করি, তবে ধৈর্য্যের সঙ্গে তার আশায় থাকি।

08 লুক 8:15

আর যেগুলো ভাল জমিতে পড়ল, তারা এমন লোক, যারা সৎ ও ভালো হৃদয়ে বাক্য শুনে ধরে রাখে এবং ধৈর্য্য সহকারে ফল উৎপন্ন করে।

09 যাকোব 5:11

দেখ, যারা স্থির রয়েছে, তাদেরকে আমরা ধন্য বলি। তোমরা ইয়োবের সহ্যের কথা শুনেছ; এবং প্রভু শেষ পর্যন্ত কি করেছিল তা দেখেছ, ফলতঃ প্রভু করুণাময় ও দয়ায় পরিপূর্ণ।

সম্পর্কিত বিষয়