ন্যায়বিচার সম্পর্কে বাইবেলের পদ

ন্যায়বিচার সম্পর্কে 11টি বাইবেলের পদ পড়ার, ধ্যান করার ও মুখস্থ করার জন্য।

01 মীখা 6:8

হে মানুষ, তিনি তোমায় বলেছেন, যা ভালো এবং যা সদাপ্রভু তোমার কাছ থেকে চান, ন্যায্য আচরণ কর, দয়া বা অনুগ্রহকে ভালবাসো এবং নম্র ভাবে তোমার ঈশ্বরের সঙ্গে চল।

02 যিশাইয় 1:17

ভাল করতে শেখো, ন্যায়বিচারের খোঁজ কর, নির্যাতিতদের সাহায্য কর, অনাথদের ন্যায় বিচার দাও, বিধবাদের রক্ষা কর।”

03 আমোষ 5:24

তার পরিবর্তে, বিচার জলের মত বয়ে যাক এবং ধার্ম্মিকতা চিরকাল বয়ে যাওয়া স্রোতের মত বয়ে যাক।

04 হিতোপদেশ 21:3

ধার্ম্মিকতা ও ন্যায়ের কাজ সদাপ্রভুর কাছে বলিদানের থেকে গ্রাহ্য।

05 দ্বিতীয় বিবরণ 16:20

সবভাবে যা সঠিক, তারই অনুগামী হবে, তাতে তুমি বেঁচে থেকে নিজের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া দেশ অধিকার করবে।

06 সখরিয় 7:9

বাহিনীদের সদাপ্রভু এই কথা বলেন, তোমরা ন্যায়ের সঙ্গে, বিশ্বস্ততার নিয়মে ও দয়ার সঙ্গে বিচার কর; প্রত্যেক ব্যক্তি তার ভাইয়ের জন্য এটি করুক;

07 গীতসংহিতা 33:5

তিনি ধার্ম্মিকতা এবং ন্যায়বিচার ভালোবাসেন। পৃথিবীতে সদাপ্রভুুর চুক্তির বিশ্বস্ততা পূর্ণ হয়।

08 যিশাইয় 30:18

তবুও সদাপ্রভু তোমাদের উপর দয়া করবার জন্য অপেক্ষা করছেন; তোমাদের দয়া করার জন্য তিনি উন্নত থাকবেন। কারণ সদাপ্রভু ন্যায়বিচারের ঈশ্বর; যারা তাঁর জন্য অপেক্ষা করে তারা ধন্য।

09 হিতোপদেশ 31:9

তোমার মুখ খোল, ন্যায় বিচার কর, দুঃখী ও দরিদ্রের বিচার কর। গুণবতী স্ত্রীর বর্ণনা

10 যিরমিয় 22:3

সদাপ্রভু এই কথা বলেন, তোমরা সুবিচার ও ন্যায়পরায়ণ কর এবং যাকে অপহরণ করা হয়েছে, তাকে তার অত্যাচারীর হাত থেকে উদ্ধার কর। তোমাদের দেশে কোন অনাথ ও বিধবাদের সাথে মন্দ ব্যবহার কর না। অত্যাচার কর না বা এই জায়গায় নির্দোষের রক্তপাত কোরো না।

11 গীতসংহিতা 106:3

ধন্য তারা, যারা ন্যায় রক্ষা করে এবং যারা সব দিন যথাযথ কাজ করে।

সম্পর্কিত বিষয়