বন্ধুত্ব, সমাজ ও মণ্ডলী সম্পর্কে বাইবেলের পদ

আমরা একাকী চলার জন্য নই; ঈশ্বর আমাদের তাঁর পরিবার, মণ্ডলীতে স্থাপন করেন, যেন আমরা পরস্পরকে প্রেম করি ও গড়ে তুলি। লোহা যেমন লোহাকে সতেজ করে, তেমনি একজন অপরজনকে সতেজ করে। এই পদগুলি আপনাকে খ্রীষ্টের দেহে বিশ্বস্ত বন্ধুত্ব ও ভাগ করা জীবনে আহ্বান করে।

বন্ধুত্ব — হিতোপদেশ 17:17

বন্ধু সবদিনের ভালবাসে এবং ভাই কষ্টের জন্য জন্মায়।

ঐক্য — গীতসংহিতা 133:1

দেখ, এটি কত ভালো এবং কত মনোরম যে ভাইরা একসঙ্গে একতায় বাস করে।

মণ্ডলী — মথি 16:18

আর আমিও তোমাকে বলছি, তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আমার মণ্ডলী গাঁথব, আর নরকের (মৃত্যুর) কোন শক্তিই মণ্ডলীর বিরুদ্ধে জয়লাভ করতে পারবে না।

সহভাগিতা — প্রেরিতদের কার্য্য 2:42

আর তারা প্রেরিতদের শিক্ষায় ও সহভাগীতায় (নিজেদের মধ্যে সব কিছু ভাগ করে নিতেন), রুটি ভাঙায় ও প্রার্থনায় দিন কাটাতেন।

আতিথেয়তা — রোমীয় 12:13

ঈশ্বরের পবিত্র লোকদের অভাবের দিন সহভাগী হও, অতিথিদের সেবা কর।

শান্তি স্থাপন — মথি 5:9

ধন্য যারা মিলন করে দেয়, কারণ তারা ঈশ্বরের সন্তান বলে পরিচিত হবে।

উৎসাহ — 1 থিষলনীকীয় 5:11

অতএব যেমন তোমরা করে থাক, তেমন তোমরা একে অন্যকে ভরসা দাও এবং একজন অন্যকে গেঁথে তোলো।

খ্রীষ্টের দেহ — 1 করিন্থীয় 12:27

তোমরা খ্রীষ্টের দেহ এবং এক একজন এক একটি অঙ্গ।

পরস্পরের ভার বহন করা — গালাতীয় 6:2

তোমরা একজন অন্যের ভার বহন কর, এই ভাবে খ্রীষ্টের ব্যবস্থা সম্পূর্ণভাবে পালন কর।

লৌহে লৌহ শাণিত হয় — হিতোপদেশ 27:17

লৌহ লৌহকে সতেজ করে, তদ্রূপ মানুষ আপন মিত্রের মুখ সতেজ করে।

সমাগম ত্যাগ করো না — ইব্রীয় 10:25

এবং আমরা সমাজে একত্র হওয়া পরিত্যাগ না করি যেমন কারো কারো সেই রকম অভ্যাস আছে বরং পরস্পরকে চেতনা দিই; আর আমরা তার আগমনের দিন যত বেশি কাছাকাছি হতে দেখছি, ততই যেন বেশি এ বিষয়ে আগ্রহী হই।

ভ্রাতৃগণকে প্রেম করা — 1 যোহন 4:20-21

যদি কেউ বলে আমি ঈশ্বরকে ভালবাসি কিন্তু নিজের ভাইকে ঘৃণা করে, তবে সে মিথ্যা কথা বলে; কারণ যাকে দেখেছে, নিজের সেই ভাইকে যে ভালবাসে না, সে ঈশ্বরকেও ভালবাসতে পারে না যাকে সে দেখেনি। আর আমরা তাঁর কাছ থেকে এই আদেশ পেয়েছি যে, ঈশ্বরকে যে ভালবাসে সে নিজের ভাইকেও ভালো বাসুক।

পরস্পরের প্রতি অনুরক্ত — রোমীয় 12:10

একে অন্যকে ভাইয়ের মত ভালবাসো; একজন অন্যকে স্নেহ কর; একে অন্যকে শ্রেষ্ট সম্মান কর।