পরস্পরের প্রতি অনুরক্ত সম্পর্কে বাইবেলের পদ

পরস্পরের প্রতি অনুরক্ত সম্পর্কে 14টি বাইবেলের পদ পড়ার, ধ্যান করার ও মুখস্থ করার জন্য।

01 রোমীয় 12:10

একে অন্যকে ভাইয়ের মত ভালবাসো; একজন অন্যকে স্নেহ কর; একে অন্যকে শ্রেষ্ট সম্মান কর।

02 1 থিষলনীকীয় 5:11

অতএব যেমন তোমরা করে থাক, তেমন তোমরা একে অন্যকে ভরসা দাও এবং একজন অন্যকে গেঁথে তোলো।

03 গালাতীয় 6:2

তোমরা একজন অন্যের ভার বহন কর, এই ভাবে খ্রীষ্টের ব্যবস্থা সম্পূর্ণভাবে পালন কর।

04 ফিলিপীয় 2:3-4

প্রতিযোগিতার কিংবা স্বার্থপরতার বশে কিছুই কর না, কিন্তু শান্তভাবে প্রত্যেক জন নিজের থেকে অন্যকে শ্রেষ্ঠ বলে মনে কর; এবং প্রত্যেক জন নিজের বিষয়ে না, কিন্তু পরের বিষয়েও লক্ষ্য রাখ।

05 ইফিষীয় 4:2

সম্পূর্ণ ভদ্র ও ধীরস্থির ভাবে এবং ধৈর্য্যের সাথে চল; প্রেমে একে অন্যের প্রতি ক্ষমাশীল হও,

06 1 পিতর 4:8

প্রথমে তোমরা একজন অন্য জনকে মন দিয়ে ভালবাসো, কারণ “ভালবাসা পাপকে প্রকাশ করে না।”

07 কলসীয় 3:13

একে অপরকে সহ্য কর। একে অপরের মঙ্গলময় হও। যদি কারোর বিরুদ্ধে দোষ দেবার থাকে তবে উভয় উভয়কে ক্ষমা কর, প্রভু যেভাবে তোমাদের ক্ষমা করেছেন, তোমরাও সেভাবে কর।

08 যোহন 13:34-35

এক নতুন আদেশ আমি তোমাদের দিচ্ছি, যে তোমরা একে অন্যকে প্রেম করবে; আমি যেমন তোমাদের প্রেম করেছি, সুতরাং তোমরাও একে অন্যকে প্রেম করবে। তোমরা যদি একে অন্যকে প্রেম কর, তবে তার মাধ্যমে সব লোকেরা জানবে যে তোমরা আমার শিষ্য।

09 1 থিষলনীকীয় 5:15

দেখ, যেন অপকারের প্রতিশোধে কেউ কারোরও অপকার না কর, কিন্তু একে অপরের এবং সবার প্রতি সবদিন ভালো ব্যবহার করার চেষ্টা কর।

10 ইব্রীয় 10:24-25

এবং এস, আমরা পরস্পর মনোযোগ করি, যেন ভালবাসা ও ভালো কাজের সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করে তুলতে পারি; এবং আমরা সমাজে একত্র হওয়া পরিত্যাগ না করি যেমন কারো কারো সেই রকম অভ্যাস আছে বরং পরস্পরকে চেতনা দিই; আর আমরা তার আগমনের দিন যত বেশি কাছাকাছি হতে দেখছি, ততই যেন বেশি এ বিষয়ে আগ্রহী হই।

11 রোমীয় 15:7

সুতরাং তোমরা একে অন্যকে গ্রহণ কর, যেমন খ্রীষ্ট তোমাদেরকেও গ্রহণ করেছিলেন, ঈশ্বরের গৌরবের জন্য।

12 1 করিন্থীয় 12:25

যেন দেহের মধ্যে বিচ্ছেদ না হয়, কিন্তু সব অঙ্গ যেন পরস্পরের জন্য সমানভাবে চিন্তা করে।

13 গালাতীয় 5:13

কারণ, ভাইয়েরা, তোমাদের স্বাধীনতার জন্য ডাকা হয়েছে, কিন্তু দেখো, সেই স্বাধীনতাকে দেহের জন্য সুযোগ করো না, বরং প্রেমের মাধ্যমে একজন অন্যের দাস হও।

14 1 যোহন 4:11

প্রিয় সন্তানেরা, ঈশ্বর যখন আমাদেরকে এমন ভালবাসলেন তখন আমাদেরও উচিত একে অপরকে ভালবাসা।

সম্পর্কিত বিষয়