মৃদুশীলতা সম্পর্কে বাইবেলের পদ
মৃদুশীলতা সম্পর্কে 6টি বাইবেলের পদ পড়ার, ধ্যান করার ও মুখস্থ করার জন্য।
01 মথি 5:5
ধন্য যারা বিনয়ী, কারণ তারা ভূমির অধিকারী হবে।
নম্র, ইন্দ্রিয় দমন (আত্মসংযম), এই সব গুনের বিরুদ্ধে নিয়ম নেই।
03 গণনা 12:3
পৃথিবীর সমস্ত মানুষদের মধ্যে থেকে মোশি লোকটি অনেক বেশি নম্র ছিলেন।
04 1 পিতর 3:4
কিন্তু হৃদয়ের যে গুপ্ত মানুষ সেই অনুযায়ী, ভদ্র ও শান্ত আত্মার যে শোভা যা কখনো শেষ হবে না, তা তাদের অলঙ্কার হোক, যা ঈশ্বরের দৃষ্টিতে খুবই মূল্যবান।
05 সফনিয় 2:3
তোমরা সদাপ্রভুর খোঁজ কর, দেশের সব নম্র লোকেরা, তোমরা যারা সদাপ্রভুর আদেশ মেনে চলো, ধার্মিকতার খোঁজ কর, তোমরা সদাপ্রভুর ক্রোধের দিনের হয়তো রক্ষা পাবে৷
06 কলসীয় 3:12
ঈশ্বর যাদের মনোনীত করেছেন পবিত্র এবং প্রিয় লোকদের করুণার চিত্ত, দয়া, নম্রতা, মৃদূতা, ধৈর্য্য এই গুণগুলি পালন কর।