নানা বরদান, এক আত্মা সম্পর্কে বাইবেলের পদ

নানা বরদান, এক আত্মা সম্পর্কে 11টি বাইবেলের পদ পড়ার, ধ্যান করার ও মুখস্থ করার জন্য।

01 1 করিন্থীয় 12:4

অনুগ্রহ দান নানা ধরনের, কিন্তু পবিত্র আত্মা এক;

02 1 করিন্থীয় 12:5-6

এবং সেবা কাজ নানা ধরনের, কিন্তু প্রভু এক; এবং কাজের গুণ নানা ধরনের, কিন্তু ঈশ্বর এক; তিনি সব কিছুতে সব কাজের সমাধানকর্ত্তা।

03 1 করিন্থীয় 12:11

কিন্তু এই সব কাজ একমাত্র সেই আত্মা করেন; তিনি বিশেষভাবে ভাগ করে যাকে যা দিতে ইচ্ছা করেন, তাকে তা দেন।

04 ইফিষীয় 4:4

দেহ এক এবং আত্মা এক; যেমন তোমাদের ডাকের একই প্রত্যাশায় তোমরা আহুত হয়েছ।

05 রোমীয় 12:5

ঠিক সেভাবে আমরা সংখ্যায় অনেক হলেও, আমরা খ্রীষ্টের এক দেহ এবং প্রত্যেক সদস্য একে অন্যের।

06 1 করিন্থীয় 12:7

কিন্তু প্রত্যেক জনকে মঙ্গলের জন্য পবিত্র আত্মার দান দেওয়া।

07 ইফিষীয় 4:7

কিন্তু খ্রীষ্টের দানের পরিমাণ অনুসারে আমাদের প্রত্যেক জনকে অনুগ্রহ দেওয়া হয়েছে।

08 1 করিন্থীয় 12:14

আর বাস্তবিক দেহ একটি অঙ্গ না, অনেক।

09 রোমীয় 12:6

ঈশ্বরের দয়া অনুসারে আমাদেরকে আলাদা আলাদা দান দেওয়া হয়েছে। তদনুসারে যখন আমরা বিশেষ বিশেষ বরদান প্রাপ্ত হইয়াছি, যদি কারোর বরদান হয় ভাববাণী; তবে এস, বিশ্বাসের পরিমাণ অনুসারে ভাববাণী বলি;

10 ইফিষীয় 4:11

আর তিনিই কয়েকজনকে প্রেরিত, ভাববাদী, সুসমাচার প্রচারক এবং কয়েকজনকে পালক ও শিক্ষাগুরু করে দান করেছেন,

11 1 করিন্থীয় 12:18

কিন্তু ঈশ্বর অঙ্গ সব এক করে দেহের মধ্যে যেমন ইচ্ছা করেছেন, সেইভাবে বসিয়েছেন।

সম্পর্কিত বিষয়