নম্রতায় সজ্জিত সম্পর্কে বাইবেলের পদ
নম্রতায় সজ্জিত সম্পর্কে 6টি বাইবেলের পদ পড়ার, ধ্যান করার ও মুখস্থ করার জন্য।
একইভাবে, যুবকেরা, তোমরা প্রাচীনদের বশীভূত হও, আর তোমরা সবাই একজন অন্যের সেবা করার জন্য নম্রতার সঙ্গে কোমর বাঁধ, কারণ “ঈশ্বর অহঙ্কারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদেরকে অনুগ্রহ দান করেন।”
ঈশ্বর যাদের মনোনীত করেছেন পবিত্র এবং প্রিয় লোকদের করুণার চিত্ত, দয়া, নম্রতা, মৃদূতা, ধৈর্য্য এই গুণগুলি পালন কর।
তাই তোমরা ঈশ্বরের শক্তিশালী হাতের নীচে নত হও, যেন তিনি উপযুক্ত দিনের তোমাদেরকে উন্নত করেন,
প্রতিযোগিতার কিংবা স্বার্থপরতার বশে কিছুই কর না, কিন্তু শান্তভাবে প্রত্যেক জন নিজের থেকে অন্যকে শ্রেষ্ঠ বলে মনে কর;
অহঙ্কার আসলে অপমানও আসে; কিন্তু মানবিকতার সঙ্গে প্রজ্ঞা আসে।
বরং তিনি আরও অনুগ্রহ প্রদান করেন; কারণ শাস্ত্র বলে, “ঈশ্বর অহঙ্কারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদেরকে অনুগ্রহ প্রদান করেন।”