খ্রীষ্টের ব্যক্তিত্ব সম্পর্কে বাইবেলের পদ

যীশু সম্পূর্ণরূপে ঈশ্বর এবং সম্পূর্ণরূপে মানুষ — অনাদি বাক্য, অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, ইম্মানুয়েল, ঈশ্বর আমাদের সঙ্গে। তিনি জীবনের খাদ্য, জগতের আলো, পথ, সত্য ও জীবন। এই পদগুলি খ্রীষ্ট তাঁর মহিমায় কে, তা দর্শন করে।

দেহধারণ — যোহন 1:14

এখন সেই বাক্য দেহে পরিণত হলেন এবং আমাদের সাথে বসবাস করলেন। আমরা তাঁর মহিমা দেখেছি, যা পিতার কাছ থেকে আসা একমাত্র পুত্রের যে মহিমা, সেই অনুগ্রহে ও সত্যে পূর্ণ মহিমা আমরা দেখেছি।

সম্পূর্ণ ঈশ্বর ও সম্পূর্ণ মানুষ — কলসীয় 2:9

কারণ ঈশ্বরের সব পূর্ণতা খ্রীষ্টের দেহ হিসাবে বাস করছে।

বাক্য (লোগোস) — যোহন 1:1

শুরুতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন।

ইম্মানুয়েল — মথি 1:23

“দেখ, সেই কুমারী গর্ভবতী হবে এবং একটি ছেলের জন্ম দেবে, আর তাঁর নাম রাখা যাবে ইম্মানুয়েল অনুবাদ করলে এর অর্থ, আমাদের সাথে ঈশ্বর।”

ঈশ্বরের পুত্র — যোহন 20:31

কিন্তু এই সব লেখা হয়েছে যেন তোমরা বিশ্বাস কর যে যীশুই খ্রীষ্ট, ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস কর যেন তাঁর নামে জীবন পাও।

ঈশ্বরের প্রতিমূর্তি — কলসীয় 1:15

তাঁর পুত্রই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্ত্তি। তিনিই সমস্ত সৃষ্টির প্রথমজাত।

সমস্ত সৃষ্টির প্রথমজাত — কলসীয় 1:16

কারণ সব কিছুই তিনি সৃষ্টি করেছিলেন, স্বর্গে এবং পৃথিবীতে, দৃশ্য এবং অদৃশ্য যা কিছু আছে। সিংহাসন অথবা পরাক্রম অথবা রাষ্ট্র অথবা কর্তৃত্ব সব কিছুই তিনি সৃষ্টি করেছিলেন এবং তাঁর জন্য।

ঈশ্বরের মহিমার দীপ্তি — ইব্রীয় 1:3

তাঁর পুত্রই হল তাঁর মহিমার প্রকাশ ও সারমর্মের চরিত্র এবং নিজের ক্ষমতার বাক্যের মাধ্যমে সব কিছু বজায় রেখেছেন। পরে তিনি সব পাপ পরিষ্কার করেছেন, তিনি স্বর্গে ঈশ্বরের মহিমার ডানদিকে বসলেন।

জীবন-খাদ্য — যোহন 6:35

যীশু তাদের বললেন, আমিই হলাম সেই জীবনের রুটি। যে আমার কাছে আসে তার আর খিদে হবে না এবং যে আমার উপর বিশ্বাস করে তার আর কখনো পিপাসা পাবে না।

জগতের জ্যোতি — যোহন 8:12

যীশু আবার মানুষের কাছে কথা বললেন, তিনি বললেন, “আমি পৃথিবীর মানুষের আলো; যে কেউ আমার পিছন পিছন আসে সে কোন ভাবে অন্ধকারে চলবে না” কিন্তু জীবনের আলো পাবে।

আল্‌ফা ও ওমেগা — প্রকাশিত বাক্য 22:13

আমি আলফা এবং ওমেগা, প্রথম ও শেষ, আরম্ভ এবং সমাপ্তি।”

জীবনের অধিপতি — প্রেরিতদের কার্য্য 3:15

কিন্তু তোমরা জীবনের সৃষ্টিকর্ত্তাকে বধ করেছিলে; ঈশ্বর তাঁকে মৃতদের মধ্য হতে উঠিয়েছেন, আমরা তার সাক্ষী।

পথ, সত্য ও জীবন — যোহন 14:6

যীশু তাঁকে বললেন, “আমিই পথ, আমিই সত্য এবং আমিই জীবন; আমাকে ছাড়া কেউ পিতার কাছে যেতে পারে না।