গীতসংহিতা 25

Indian Revised Version (IRV), Bengali

1সদাপ্রভুু, তোমারই দিকে আমি আমার প্রাণ তুলে ধরি!

2আমার ঈশ্বর, আমি তোমাকে বিশ্বাস করি। আমাকে হতাশ হতে দিয়ো না; আমার শত্রুদের আমার উপর জয়ী হতে দিয়ো না।

3তোমার মধ্যে যারা আশা করে তারা কেউই লজ্জিত হবে না, কিন্তু যারা অকারণে বিশ্বাসঘাতকতা করে তারাই লজ্জিত হবে!

4সদাপ্রভুু, আমাকে তোমার পথ দেখাও; তোমার পথের বিষয়ে আমাকে শিক্ষা দাও।

5তোমার সত্য সম্পর্কে নির্দেশ দাও এবং আমাকে শেখাও, কারণ তুমি আমার পরিত্রানের ঈশ্বর; আমি সমস্ত দিন ধরে তোমাতে আশা রাখি।

6সদাপ্রভুু, মনে কর, তোমার করুণা এবং চুক্তির বিশ্বস্ততায় তোমার কাজকে; কারণ তারা সবদিন বিদ্যমান।

7আমার যৌবনের পাপের বিষয়ে স্মরণ করো না; সদাপ্রভুু, তোমার মঙ্গলভাবের কারণে তোমার দয়ার জন্য আমাকে স্মরণ কর।

8সদাপ্রভুু মঙ্গলময় ও সরল; অতএব তিনি পাপীদের পথ দেখান।

9তিনি ন্যায়বিচারের সঙ্গে পরিচালনা করেন এবং তিনি নম্রদের পথ দেখান।

10যারা তাঁর নিয়ম এবং তাঁর আদেশ পালন করে তাদের কাছে, সদাপ্রভুুর সমস্ত পথ চুক্তির বিশ্বস্ততা এবং বিশ্বাসযোগ্যতা দিয়ে তৈরী।।

11সদাপ্রভুু, তোমার নামের জন্য, আমার পাপ ক্ষমা করো, কারণ তা বিশাল।

12কে সেই লোক, যিনি সদাপ্রভুুকে ভয় করেন? প্রভু তাকে তার পছন্দ মত পথের নির্দেশ দেবেন।

13তাঁর জীবন কুশলে বাস করবে এবং তার বংশধরেরা দেশের উত্তরাধিকারী হবে।

14যারা তাকে অনুসরণ করে তারা সদাপ্রভুুর পরামর্শে চলে এবং তিনি তাদের কাছে নিজের চুক্তি জানান।

15আমার চোখ সব দিন সদাপ্রভুুর উপরে, কারণ তিনি আমার পাকে জাল থেকে মুক্ত করবেন।

16আমার দিকে তাকাও এবং আমার প্রতি দয়া কর, কারণ আমি একা ও দুঃখী।

17আমার হৃদয়ে কষ্ট বাড়ছে; আমার দূর্দশার থেকে আমাকে বের কর।

18আমার দুঃখ ও কষ্টের প্রতি দেখো, আমার সমস্ত পাপ ক্ষমা কর।

19আমার শত্রুদের দেখো, কারণ তারা অনেক; তারা নিষ্ঠুর ঘৃণায় আমাকে ঘৃণা করে।

20আমার জীবন রক্ষা কর এবং আমাকে উদ্ধার কর; আমাকে অপমানিত হতে দিও না, কারণ আমি তোমাতে আশ্রয় নিয়েছ!

21সততা এবং ন্যায়পরায়ণতা আমাকে রক্ষা করুক, কারণ আমি তোমাতে আশা করি।

22হে ঈশ্বর, ইস্রায়েলকে উদ্ধার কর, তার সমস্ত সঙ্কট থেকে।

গীতসংহিতা

Open the interactive reader to switch translations, adjust type, and mark verses — or browse verses by topic.

© 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. · CC BY-SA 4.0